ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পৌরসভার বাহিরেই বসছে দোহাজারী পৌরসভার ইজারাকৃত বাজার, বিপাকে ইজারাদার
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 19 May, 2024, 6:57 PM

পৌরসভার বাহিরেই বসছে দোহাজারী পৌরসভার ইজারাকৃত বাজার, বিপাকে ইজারাদার

পৌরসভার বাহিরেই বসছে দোহাজারী পৌরসভার ইজারাকৃত বাজার, বিপাকে ইজারাদার

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ইজাকৃত বাজার পৌরসভার বাহিরে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি মহল দোহাজারী পৌরসভার দেওয়ান হাট মাছ বাজারটি পৌরসভার বাহিরে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়েছে ইজাদার। জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি দোহাজারী পৌরসভাধীন দেওয়ান হাট মাছ বাজার পাইকারী ও খুচরা নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে সৈকত দাশ ইমন বাজারটি পায়। পরে ইজারাদার বৈশাখ থেকে বাজারে হাছিল তোলা শুরু করেন। কিন্তু গত ১৭ তারিখ থেকে বাজারটি সরিয়ে হাশিমপুর ইউনিয়নের পাঠানি পুল, আলোকিত কনভেনশন সেন্টারের পাশে নিয়ে আসে সিদ্দিক আহমদ নামের এক ব্যবসায়ী।  ইজারাদার বিষয়টি পৌর মেয়রকে জানালেও এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

অনুসন্ধানে জানা যায়, সিদ্দিক আহমদ যে জায়াগার উপর স্থাপনা নির্মাণ করে মাছ বাজার বসিয়েছেন ঐ জায়গায় আদালতের নিষেধাজ্ঞা । গত ৪ এপ্রিল আদালতে  এক ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় মো. হোসেন প্রার্থীক হয়ে সিদ্দিক আহমদকে প্রতিপক্ষ করে মামলা দায়ের করেন। যাহা শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন চন্দনাইশ থানার ওসিকে। সিদ্দিক আদালতের সিদ্ধান্ত এবং ওসির নির্দেশনা অমান্য করে বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চলমান রাখে। এর পরিপ্রেক্ষিতে মো. হোসেন পূণরায় আদালতে একটি স্টেটেস্কোর আবেদন করেন।

প্রতিপক্ষ কতৃক আদালত আদেশ অমান্য করায় চন্দনাইশ থানার ওসিকে আগামী ২৩ জুন পর্যন্ত বিরোধীয় জমিতে স্টেটেস্কো বজায় রাখতে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়। সিদ্দিক স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ও একজন কাউন্সিলরের সহযোগিতায় আদালতের স্টেটেস্কো'কে বৃদ্ধাঙ্গুলি দেখায়ে কাজ চলমান রাখে। সেই সূত্রে মো. হোসেন গত ৩০ এপ্রিল স্থিতিবস্থা বজায় রাখার আদেশ ভঙ্গ করায় দ:বি: ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চন্দনাইশ থানার ওসিকি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলে। 

বাজারের ইজারাদার সৈকত দাশ ইমন জানান, বাজার সরিয়ে নেয়ার বিষয়টি আমি মেয়রকে অবগত করি। তিনি কাউন্সির পহর উদ্দীনের সাথে যোগাযোগ করার কথা বলে। যোগাযোগ করার পরও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পৌরসভা কতৃপক্ষ। বাজার অন্যত্র সরিয়ে নেওয়ায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

এ ব্যাপারে দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিমের কাছে জানতে চাইলে তিনি  এব্যাপারে অবগত নন বলে জানান। তবে বাজার সরিয়ে নেয়ার বিষয়টি সম্পর্কে অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলামকে আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশর কথা বললে তিনি বলেন জায়গা সম্পত্তির বিষয়ে আমরা কিছু করতে পারি না। স্থিতিবস্থা বজায় রাখার নোটিশ যিনি জারী করছে ওনার সাথে কথা বলেন। এ এস আই শেখ ফরিদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নোটিশ জারী করছি। সে আদালতের আদেশ অমান্য করায় এখন তার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৮৮ ধারায় প্রতিবেদনের জন্য রয়েছে। প্রতিবেদন আদালতে পৌঁছালে আদেশ অমান্য করায় ওয়ারেন্ট হতে পারে । 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, আমাদের তালিকায় যদি বাজারের নাম না থাকে, সেই ক্ষেত্রে বাজার বসানো যাবে না। এখনো আমি এমন কোন খবর পাইনি তবে আপনারা যখন বলেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status