ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ভাষায় লিঙ্গীয় বৈষম্য নিয়ে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 19 May, 2024, 7:01 PM

ভাষায় লিঙ্গীয় বৈষম্য নিয়ে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাষায় লিঙ্গীয় বৈষম্য নিয়ে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে  গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ভাষায় লিঙ্গীয় বৈষম্য নারীপক্ষ নামে একটি সংগঠন সিরাজগঞ্জ পাবনা সাংবাদিকদের সঙ্গে এক  মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার ( ১৯ মে) সকালে এস. এস রোডস্থ নর্থ টাউন  রেস্তোরাঁয়  প্রোগ্রাম ফর উইম্যান ডেভোলপমেন্ট ( পি ডাব্লিউডি)  সার্বিক সহযোগিতা ও নারীপক্ষ আয়োজনে 
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা  সিরাজগঞ্জ পিডাব্লিউডি নির্বাহী পরিচালক হুসনে আরা জলি,
ভাষায় লিঙ্গীয় বৈষম্য দিনব্যাপী মতবিনিময়   সভার শুভ উদ্বোধন করেন নারীপক্ষ চেয়ার পারসন গীতা দাস।
 
 মতবিনময় সভায় নারীপক্ষ চেয়ার পারসন গীতা দাস তিনি বলেন, মানুষ কোনো ভালো কর্ম করলে তাকে বিশেষায়িত করা যায়। কিন্তু নারীরা নির্যাতিত হলেও তাদেরকে বিশেষায়িত করা হয়। যেমন ধর্ষণের শিকার হলে তাকে ধর্ষিতা, নির্যাতনের শিকার হলে নির্যাতিতা বলা হয়। অথচ ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার লিখলেও হয়। একজন নারীকে মানুষ হিসেবে দেখলে এ অবস্থার পরিবর্তন ঘটবে। 

এসময়ে উপস্থিত ছিলেন কামরুন নাহার,  ফেরদৌসী আখতার, , এছাড়াও আরো উপস্থিত ছিলেন  বেসরকারি চ্যানেল টুয়েন্টিফর সিনিয়র রিপোর্টার সাংবাদিক হীরুকগুণ, এনটিভি জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, দৈনিক যমুনা প্রবাহ স্টাফ রিপোর্টার নওশাদ  আহমেদ, দৈনিক  বিপ্লবী সময়  পাবনা জেলা প্রতিনিধি সাবেক বার্তা সম্পাদক এম. এ ছালাম,  দীপ্ত টিভি পাবনা  জেলা প্রতিনিধি শামসুল আলম, দৈনিক বিবৃতি পাবনা নির্বাহী সম্পাদক কাজী বাবলা, প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status