ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 May, 2024, 7:05 PM

সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাতে

সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাতে

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব এমপি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে, যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের সন্তানকে যেভাবে আদর যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক তেমনি ভাবেই শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। আজকের শিক্ষার্থীদের হাত ধরেই ভিশন-২০৪১ বাস্তবায়ন হবে।

গতকাল শনিবার (১৮ মে) দুপুর ২টায় উপজেলার গারাংগিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, দাতা সদস্য মোহাম্মদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দীন, ওমর ফারুক ভুট্টো, সুলতান মির্জা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status