|
জামালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() জামালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার উত্তর ইউনিয়নের বেহেলী রোড এলাকার বোদন দে’র ছেলে বিকাশ দে (১৯) এবং ধরমপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পৃথকভাবে অভিযান চালায়। এ সময় বেহেলী রোড এলাকায় অভিযান চালিয়ে বিকাশ দে’র কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে ফেনারবাঁক ইউনিয়নের রামপুর সড়কে আরেকটি অভিযান চালিয়ে আকাশ মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট সংখ্যা ৫০ পিস। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আমরা নিয়মিত সাফল্য পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। মাদকবিরোধী বার্তা: পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
