ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত
‎আজিজুর রহমান রাজু
প্রকাশ: Saturday, 8 August, 2026, 9:34 PM

শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত

শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ওবাইদুর সভাপতি, ইয়াছিন সম্পাদক নির্বাচিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওবাইদুর রহমান ২৩৪ ভোট ও সম্পাদক পদে মোহাম্মদ ইয়াছিন মানিক দোয়াত কলম ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
‎ শনিবার (৮ আগস্ট) সকাল ৮ টা ঘেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।  

‎নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আলতাজ হোছাইন ও হাফিজুর রহমান বাবলু যথাক্রমে বাঘ ও চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতিপদে হাফিজুর রহমান বাবলু পেয়েছেন ১৪২ ভোট। আলতাজ হোছাইন বাঘ প্রতীকে ১৬ ভোট পান। সহ-সভাপতি পদে আবদুল আলম গোলাপ ফুল প্রতীকে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের নাছির উদ্দিন ১৯২ ভোট পান।

‎সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকের নুর মোহাম্মদ ১৭০ ভোট পেয়ে হেরে যান। 

‎অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে ঘোড়া প্রতীকের রমজান মিয়া ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ওয়াহিদ হাসান পেয়েছেন ১৭৯ ভোট।

‎শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। ভোটার ৪২৯ জন ভোটারের মধ্যে ৩৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
‎পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলামসহ সদস্য মাস্টার এমরানুল কায়েস ও ডা. আবদুল হামিদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
‎নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা সমবায় কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
‎শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ভোটগ্রহণ ও গণনা শেষে নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীরা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status