ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
২০ বছর পর নতুন রূপে শাকপালা পার্ক ভিত্তিপ্রস্তর স্থাপন, উচ্ছ্বসিত বগুড়াবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 August, 2026, 9:33 PM

২০ বছর পর নতুন রূপে শাকপালা পার্ক ভিত্তিপ্রস্তর স্থাপন, উচ্ছ্বসিত বগুড়াবাসী

২০ বছর পর নতুন রূপে শাকপালা পার্ক ভিত্তিপ্রস্তর স্থাপন, উচ্ছ্বসিত বগুড়াবাসী

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান! নতুন রূপে ফিরছে বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক।

শনিবার (৮ আগস্ট) বিকেলে পার্কের আধুনিকায়ন ও পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে সৌন্দর্য হারানো পার্কটি আধুনিকায়নের মাধ্যমে আবারও বগুড়াবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
প্রসঙ্গত, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে উঠেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status