ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ ও জরিমানা
ইব্রাহীম খলীল,পাথরঘাটা
প্রকাশ: Sunday, 19 May, 2024, 7:09 PM

পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ ও জরিমানা

পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ ও জরিমানা

বরগুনার পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয়েছে।
শুক্রবার কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। 

নোটিশে বলা হয়েছে আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে বলা হলো।
এছাড়াও একই দিন রাত সোয়া ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসেন মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করার দায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাচনী আচরণবিধির (১১/২) ধারায় মিছিল বা শোডাউন সংক্রান্ত বিধি-নিষেধ রয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাবে না। নির্বাচনী এসব আচরণ না মানায় দুই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসাইন জানান, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা জানিনা। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি। 

পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শো-ডাউন ও মিছিল করায় চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status