ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
অনুশীলনে ফিরেছেন সানজিদা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 May, 2024, 6:31 PM

অনুশীলনে ফিরেছেন সানজিদা

অনুশীলনে ফিরেছেন সানজিদা

চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে আগামীকাল বোঝা যাবে সানজিদার শরীর কতটা প্রস্তুত

দেশের নারী ফুটবল দলের তারকা উইঙ্গার সানজিদা আক্তার আসন্ন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন কি না শঙ্কা রয়েছেন। না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ সানজিদা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। এখন ভালো বলে জানালেন নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। গতকাল সানজিদা প্রথম অনুশীলন করলেন। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুশীলন। শরীর দুর্বল হলেও সে অনুশীলনে চাপ নিতে পেরেছে বলে জানান লিটু।

১৫ দিন আগে ডেঙ্গু ধরা পড়ে সানজিদার শরীরে। সানজিদা জানিয়েছেন রক্তের প্ল্যাটিলেট ১ লাখ ৭০ হাজার। আগের চেয়ে ভালো। কিন্তু শরীর অনেক দুর্বল।’ মাহবুবুর রহমান লিটু জানালেন স্যালাইন দেওয়া হয়েছে দুটা।’ নারী ফুটবল লিগ শুরু হওয়ার পরই সানজিদার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তারপরই লিগের খেলা, জাতীয় দলের অনুশীলন, সব বন্ধ করে বিছানায় থাকতে হয়েছে। সানজিদা বললেন, ‘আমি লিগের দুই ম্যাচ খেলেছি। তারপরই অসুস্থ।’ দুই ম্যাচে ৪ গোল করেছিলেন সানজিদা।

অসুস্থাতার কারণে বিছানায় শুয়ে শুয়ে খেলার খবরও রাখতে পারেননি, এখন সুস্থ হলেও ৩১ মে এবং ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারবেন কি না অনিশ্চিত। সানজিদা জানিয়েছেন আমি হয়তো দলে থাকব। এখন যে পরিস্থিতি তাতে মনে হয় না খেলতে পারব।’
 
মাহবুবুর রহমান লিটু বললেন, ‘চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে আগামীকাল বোঝা যাবে সানজিদার শরীর কতটা প্রস্তুত। ম্যাচ হতে এখনো ১০-১২ দিন বাকি আছে। দেখা যাক। সবচেয়ে বড় কথা সানজিদা অনুশীলনে ফিরেছেন। গতকাল মাত্র অনুশীলন শুরু করেছে। কয়েক দিন করুক। তখন দেখা যাবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status