ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 2:34 PM

বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ

বিএনপির মনোনীত প্রার্থী মান্নানকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল এমন অভিযোগ উঠেছে। নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা ও ত্যাগী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে দল ও নেতাকর্মীদের কাছে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করে বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই— এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

দলীয় নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে মান্নান বলেন, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই নির্বাচনের আগে তাকে বিতর্কিত করে দলীয় ও জনসমর্থন দুর্বল করার একটি ষড়যন্ত্রই এখন সক্রিয় রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status