ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 21 March, 2024, 9:15 PM

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পুলিশ ২১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন বুড়াবুড়ি বাজারে স্টুডিও এর দোকানে জুয়া খেলার সময় উলিপুর থানাধীন ফকির মোহাম্মদ গ্রামের মোঃ রুহুল আমীন (৩৫) ও মোঃ ওবায়দুল ইসলাম (২৮), বোতলা গ্রামের শ্রী বকুল সেন (৩৩), বুড়াবুড়ি মুন্সি পাড়ার মোঃ এরশাদ আলী (৩৩) এবং বুড়াবুড়ি  কামারপাড়ার মোঃ বাবলু রানা (৩৫)'দের কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় সজাগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status