ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 21 March, 2024, 9:13 PM

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পারে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চলতি মাসের ২৮ তারিখ পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সকলের সহযোগীতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ২১ মার্চ বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বেজা'র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন,বেজার মহা ব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বেজা'র নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল।ইতিমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন আরো ৮৬ একর জমির অধিগ্রহনের বন্দোবস্ত চলছে।এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।
গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছিলেন।ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী। এতে দু দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্কের নতুন মাইল ফলক উন্মোচন হবে। আশা করছি  চলতি মাসেই ভুটান রাজার সাথে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ শে মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status