ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চেক প্রতারণা মামলায় অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলো ইউপি সদস্য
মোঃ জাহিদুল ইসলাম রুমন,সীতাকুণ্ড
প্রকাশ: Thursday, 21 March, 2024, 9:20 PM

চেক প্রতারণা মামলায় অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলো ইউপি সদস্য

চেক প্রতারণা মামলায় অন্যকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলো ইউপি সদস্য

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় অন্যজনকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া (৪০)।

হিসাবধারীর স্বাক্ষর সীল জাল করে চেক জাল জালিয়াতির মামলায় ইউপি সদস্য মোঃ বাবলু মিয়া কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২১ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে যাওয়া অভিযুক্ত ইউপি সদস্য বাবলু মিয়া সীতাকুণ্ড থানার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বাদশা মিয়ার পুত্র।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের মে মাসের ২৩ তারিখ বিজ্ঞ আদালতে এই আসামির বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন বাদী মহিউদ্দিন আহম্মদ। বাদীর জবানবন্দী গ্রহণ করে আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন আদালত।

একই বছর নভেম্বর মাসে চেক জালিয়াতির ঘটনা সত্যতা পায় মর্মে রিপোর্ট দাখিল করেন পিবিআই। পিবিআই রিপোর্ট পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। আজ ঐ ইউপি সদস্য আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত দো-তরফা শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে নির্দেশ দেন আদালত।

বাদী পক্ষের প্রধান আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, আসামির বিরুদ্ধে চেক জাল জালিয়াতির মামলা দায়ের করেন মহিউদ্দিন আহম্মদ নামে এক ব্যক্তি। রিপোর্ট জমা দেওয়ার পরবর্তী আজ দিন ধায্য ছিল। আসামী আত্মসমর্পণপূর্ব জামিন আবেদন করেন। দো-তরফা শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে নির্দেশ দেন আদালত ।

এর আগে আসামী মহিউদ্দিন এই মামলার বাদী বিরুদ্ধে চেকের মামলা করেন। বলা চলে, চেক প্রতারণা মামলায় অন্যজনকে ফাঁসাতে নিজেই ফেঁসে গেলেন। বাদীর ব্যক্তিগত ব্যাংক হিসাব হওয়া সত্ত্বেও মনগড়াভাবে একটি প্রতিষ্ঠানের নাম “এম.এম ট্রেডিং’ নামে জাল সীল বানিয়ে এই বাদীর স্বাক্ষর জাল করেছিল আসামী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status