|
জেলায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() জেলায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড রবিবার (১৪জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত ব্যাক্তি মুরসালিন রহনপুরের মাদ্রাসাপাড়া গ্রামের পুতুর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৭মে চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা মহল্লায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার হয় মুরসালিন। এ ব্যাপারে একইদিন সদর থানায় মামলা করে র্যাবের তৎকালীন এসআই জহুরুল ইসলাম। উল্লেখ্য- ২০২০ইং সালের ১২জুন ওই সময়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ওসমানগণি মামলার অভিযোগপত্র জমা দেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
