ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ফুটানী বাজার টিম ইলেভেনের শীতবস্ত্র বিতরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Sunday, 14 January, 2024, 11:30 PM

ফুটানী বাজার টিম ইলেভেনের শীতবস্ত্র বিতরণ

ফুটানী বাজার টিম ইলেভেনের শীতবস্ত্র বিতরণ

“টিম ইলেভেন” চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফুটানী বাজারের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। রোববার (১৪ জানুয়ারী) এই স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে ভোলাহাট উপজেলার মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে সংস্থাটি। জানা যায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন যাবৎ তীব্র শীতে জনজীবনে দূর্ভোগ নেমে এসছে, ঠিক সেই মুহূর্তে সংস্থার সদস্যরা উল্লেখিত এলাকার শীতার্তদের পাশে থেকে তাদের কষ্ট লাঘব করতেই এমন উদ্যোগ গ্রহন হাতে নেয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রানাউল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম বাবলু বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. আক্তারুল ইসলাম।

বক্তারা বলেন, এ বছর শীত কিছুটা হলেও বেশি অনুভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষেরা আছেন খুব কষ্টে। প্রচন্ড শীত নিবারণের জন্য ঘরের বাইরে আগুণ পোহাতে যেতেও পারছেননা তারা। আর তাই প্রতি বছরের ন্যায় এবারো এই এলাকার অসহায়, দরিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের ধারাবাহিক কর্মসূচী হাতে নিয়েছে টিম ইলেভেন। এছাড়াও রক্তদান সহ বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় টিম ইলেভেনের পক্ষ থেকে। এছাড়া যেকোনো সামাজিক সমস্যায় তাদের সাথে যোগাযোগ করারও আহ্বান জানান টিম ইলেভেনের সদস্যবৃন্দ।

এ সময় কম্বল বিতরণে অন্যান্যের মধ্যে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. আজিজুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসা. লাইলী বেগম, রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ, টিম ইলেভেনের সহযোগী মো. কাইয়ুম রেজা, মো. সুজন আলী, মো. মোস্তাফিজুর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status