ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চোরাচালান ও হত্যা মামলার আসামী রফিকুল গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 14 January, 2024, 8:07 PM

চোরাচালান ও হত্যা মামলার  আসামী রফিকুল গ্রেফতার

চোরাচালান ও হত্যা মামলার আসামী রফিকুল গ্রেফতার

আদালতের সাজার রায়ে চোরাচালান ও হত্যা মামলার কুখ্যাত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কুড়িগ্রাম রৌমারীর   রফিকুলকে ১৩ জানুয়ারী গ্রেফতার করেছে রৌমারীর থানা পুলিশ।

গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, জেলার রৌমারীর সীমান্তবর্তী এলাকার কুখ্যাত চোরাকারবারী, ২০১৯ সালে হত্যা মামলা, ২০২০ সালে বিজিবি'র সরকারি কাজে বাধা প্রদান করায় হামলার মামলা এবং বিভিন্ন সালে মাদক ও চোরাচালান মামলার কুখ্যাত আসামী রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে 
ইতোপূর্বে ৪ টি মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রৌমারী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। অবশেষে তাকে গ্রেফতার করা হলো। তিনি আরো বলেন, নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের পুলিশী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন। 
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সবসময় সজাগ রয়েছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status