ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টাঙ্গাইল নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রিফাত,নাগরপুর
প্রকাশ: Sunday, 14 January, 2024, 7:52 PM

টাঙ্গাইল নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন কলেজ ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ভোর সকালে মোকনা ইউনিয়নের কেদারপুর (শেখ হাসিনা সেতু) দুই জন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং হেলমেট পরিধান না থাকায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন।

নিহতদের পরিচয় - নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের অমর সেতাব আলী'র ছেলে শাকিল আহমেদ (১৯) সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ কলেজ এর উচ্চ-মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। আরেকজন মোকনা ইউনিয়নের কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯) পাকুটিয়া বিসিআরজি কলেজ এর উচ্চ-মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার-ওপার দেখা যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। দুই জনের মরদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status