|
কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসজি, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, ডিডি এনএসআই জনাব আকরাম হোসেন, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান জনাব আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা চেয়ারম্যান মোঃ ইমান আলী, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তোফা জামান, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জনাব ছানালাল বকসী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, সহকারী আনসার কমান্ড্যান্ট জনাব মোঃ ইবনুল হক, নেসকো এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ আতিফুর রহমান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান বকসী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব মোঃ মারুফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম বিষয়ে পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সদস্যগন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে পুরোনো অডিও ডিলিট করে আবার ফেরালো আ.লীগ
