|
ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের পক্ষে পথ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের পক্ষে পথ সভা অনুষ্ঠিত গতকাল বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী কর্তৃক আয়োজিত এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু এর আমন্ত্রণে,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পিন্টু মৃধার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জুথী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
