|
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধু ধর্ষণের অভিযোগে ৪ যুবক আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের উলিপুরে গৃহবধু ধর্ষণের অভিযোগে ৪ যুবক আটক ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জন যুবককে আটক করেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের ওই গৃহবধুর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু (২৫) নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত শনিবার ৩০ ডিসেম্বর দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধুকে মোটরসাইকেলে জোর করে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে ওই দিন রাত সাড়ে ১০টায় বামনেরহাট এলাকার একটি পুকুরের ওপর ঘরে বেলাল গৃহবধুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এ সময় কয়েকজন যুবক বিল্লুকে সহযোগিতা করে। পরদিন রবিবার ৩১ ডিসেম্বর ভোরে বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধুকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বিল্লুসহ ৫ জনের নাম উল্লেখ করে সোমবার ১ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে অভিযুক্ত নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে রায়হান আহাম্মেদ (২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ্লব কুমারের ছেলে সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের ছেলে রাকিব হাসান জুয়েল (২১) নামের ৪ জন যুবকে আটক করে পুলিশ। তবে ঘটনার মূল আসামি বেলাল হোসেন বিল্লুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বেলাল পলাতক রয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
