ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 3:35 PM

দেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স

দেশের বাজারে প্রথম ল্যাপটপ আনলো ইনফিনিক্স

প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ নিয়ে এলো প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। বাংলাদেশে তৈরি হয়েছে এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি। এর ৮জিবি-৫১২জিবি’র ভার্সন বাজারে আনা হয়েছে। 

এতে আছে ১১তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর। সাশ্রয়ী মূল্যের ল্যাপটপটির সাথে আছে দারুণ সব অফার। অনলাইন ও অফলাইন দুইভাবেই এই ওয়াই টু প্লাস ল্যাপটপটি কেনা যাবে।

ইনবুক ওয়াই টু প্লাস-এর বাজার মূল্য ধরা হয়েছে ৫৮,৯৯০ টাকা। 

ইনবুক ওয়াই টু প্লাস-এ আছে ইন্টেল কোর আই৫-১১৬৫জি৭ প্রসেসর, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ১৫.৬ ইঞ্চি ১৯২০x১০৮০ ডিসপ্লে এবং ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি। রুপালি, ধূসর ও নীল — এই তিনটি রঙে পাওয়া যাবে ওয়াই টু প্লাস। 

হালকা-পাতলা গড়নের ধাতব এই ল্যাপটপটির ডিজাইনে দুই ধরনের টেক্সচারের অনুভূতি দেওয়া হয়েছে। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ক্ষয় ও অক্সিডেশন প্রতিরোধী প্রযুক্তি। এর ফলে ল্যাপটপটি টেকসই ও সুন্দর অভিজ্ঞতা দেবে। 

ওয়াই টু প্লাস-এ দেওয়া হয়েছে দীর্ঘস্থায়ী ৪৫ ওয়াট-আওয়ার ব্যাটারি। যার সাহায্যে টানা ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে। ল্যাপটপটির ৪৫ ওয়াট টাইপ-সি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে ল্যাপটপ ও স্মার্টফোন উভয়ই। এর ফলে চার্জিং হয়ে ওঠবে আরও সহজ। 

নিয়মিত ভিডিও কনফারেন্স, ভিডিও চ্যাটিং এবং অনলাইন ক্লাসকে আরও সহজ করতে এই ল্যাপটপে আছে সিওবি সেন্সরসহ ১০৮০পি এফএইচডি+ ভিডিও ক্যামেরা। সাথে আছে এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি আর ডুয়েল মাইক্রোফোন। যার ফলে ল্যাপটপে ভিডিও কলিং হবে আরও স্বচ্ছন্দ। 

চমৎকার ভিউইং অভিজ্ঞতার জন্য ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি বিগ স্ক্রিন। যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৫%। টাইপিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে এতে দেওয়া হয়েছে ব্যাকলাইটিংসহ রেসপন্সিভ কিবোর্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status