|
নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁওয়ের রাজাখালী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় বালু নদীতে এক শিশুর (ডি-কম্পোজ) মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আমাদের সংবাদ দেন। পরে আমরা ঘটনাস্থল গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে স্বাধীন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। শিশুটির পরিবার দাবি করছে, স্বাধীনকে হত্যা করা হয়েছে। শিশুর ফুপা আব্দুর রহিম ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, গত ১ ডিসেম্বর বিকালে তাদের পাশের এলাকায় বসুলিয়ায় মেলা দেখতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাসায় ফিরে নাই। তাকে অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরদিন রূপগঞ্জ থানায় সাধারণ জিডি করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
