ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
দেশব্যাপী গণজাগরনের সাংস্কৃতিক উৎসব পালিত
সফিকুল ইসলাম প্রধান
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:35 AM

দেশব্যাপী গণজাগরনের সাংস্কৃতিক উৎসব পালিত

দেশব্যাপী গণজাগরনের সাংস্কৃতিক উৎসব পালিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সারাদেশে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব পালিত।

আজ নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। সাংস্কৃতিক চর্চা এবং বিকাশের জন্য সরকারের এই সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারা দেশব্যাপী পালন করেছে গণজাগরণের মঞ্চ এবং সাংস্কৃতিক উৎসব। 

তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী পালন করেছে এ সাংস্কৃতিক উৎসব। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শাহালা খাতুন।

এসময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী এবং সভাপতি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী, উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, এছাড়াও জেলা ও উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সাংস্কৃতিক চর্চা ছাড়া  সমাজ সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। একমাত্র সাংস্কৃতিক চর্চাই পারে মানুষের চিন্তাধারা বদলে দিতে, সাংস্কৃতিক চর্চার সুস্থধারা সমাজ ও দেশকে বদলে দিতে পারে। তাই আসুন সবাই মিলে একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ি। সংস্কৃতির গণ আন্দোলন তৈরি করি।  যদি কোন মানুষ সংস্কৃতির সম্মুখ ধারণা না থাকে, চর্চা না করে তাহলে সে মানুষটি পরিপূর্ণ মানুষ হয় না, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে সংস্কৃতিকে লালন করতে হবে ধারণ করতে হবে। 

জেলার প্রত্যেকটি  উপজেলা থেকে সাংস্কৃতিক কর্মীরা গান, আবৃত্তি, নৃত্য নাটক নানা রকম বিষয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একটি মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে পালিত হয় জাগরণের সাংস্কৃতিক উৎসব।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status