|
চাঁপাইনবাবগঞ্জে বিএনএম মনোনীত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জে বিএনএম মনোনীত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ শনিবার রাত পৌনে ৮টার দিকে লোডশেডিং চলাকালীন সময়ে জেলা শহরের ফুড অফিস মোড়ে আব্দুল মতিনের বাসভবনের দেয়ালে (সীমানা প্রাচীরে) এই ককটেল হামলার ঘটনা ঘটে। উল্লেখিত সময়ে এমপি প্রার্থীর বাড়ির সামনের দেয়ালে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ বাড়ির সামনে থেকে আরও একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধারণা করা হয় সংসদ নির্বাচন উপলক্ষে ভয়ভীতি দেখাতেই এমন হামলা হয়েছে দাবি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনএম থেকে এমপি প্রার্থী আব্দুল মতিনের। তিনি জানান, নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলাম। লোডশেডিং চলাকালীন হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। খবর পেয়ে বাড়ী ফিরে দেখি দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন ও বাইরে একটি তাজা ককটেল পড়ে আছে। আমার নির্বাচনী কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এমন কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাকে ও আমার পরিবারকে ভীত করতে ও নির্বাচন থেকে যেনো সরে যাই, তাই এমন হামলা হতে পারে। আমি সবসময়ই এসব সহিংসতার বিরুদ্ধে অবস্থান করে আসছি। তবে এসব করে আমাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘটনার পর মাওলানা মতিন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে পুলিশ পাহারার মৌখিক দাবি জানান পুলিশের কাছে। স্থানীয় বাসিন্দা শাহিদুল ইসলাম জানান, তখন বিদুৎ ছিল না। হঠাৎ করেই বিকট শব্দ হয়। ছুটে এসে দেখি ককটেল হামলা হয়েছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে আরও একটি তাজা ককটেল ও ককটেল বহনের টিস্যু কাপরের শপিং ব্যাগ উদ্ধার করেছে বাড়ির সামনে থেকে পাশের বাড়ির সীমানা প্রাচিরের নিকট থেকে। এ ঘটনায় প্রার্থীর বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটক করাসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও আব্দুল মতিনসহ সব এমপি প্রার্থী ও পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনএম মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল মতিন গত বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন শুক্রবার তাকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
