ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শেরপুরে পুলিশের অভিযানে ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক
জাহাঙ্গীর হোসেন,শেরপুর
প্রকাশ: Monday, 11 May, 2026, 9:52 PM

শেরপুরে পুলিশের অভিযানে ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুরে পুলিশের অভিযানে ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুরের নকলা থানা পুলিশ ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ এবং পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।
 
সোমবার (১১ মে) বেলা পৌণে ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরশহরের গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে ওই অভিযান পরিচালিত হয়। 

আটক হওয়া মাদক কারবারিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে পিকআপের চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নুর মোহাম্মদ (২৮)। 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের দিকনির্দেশনায় এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপনের নেতৃত্বে  এসআই তরিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই শাহ জালাল সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা পৌরসভার গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়। 

ওই সময় ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ী হয়ে আসা গাজীপুরগামী একটি পিকআপ থামিয়ে পিকআপে ৯টি বস্তায় কাঠের গুড়ির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ পিকআপটি জব্দ ও পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পিকআপসহ জব্দকৃত মাদকের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status