|
গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগ অনুযায়ী, হামলায় এডভোকেট রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয় আইনজীবী ও সাধারণ জনগণ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। মামলাটি ১০২১/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট রুহুল আমিন (এজিপি), এডভোকেট মো. শাহ আলম (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি), এডভোকেট মোজাম্মেল, এডভোকেট কামরুল হাসান রাসেল, এডভোকেট আল আমিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, ওলিউল ইসলাম টুটুল, আলমগীর এবং ভুক্তভোগী এডভোকেট মাহীন হাসান শুভ। সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার পাশাপাশি বাদী, ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
