ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
রাইখালী ছাগলের হাটে পাহাড়ি ছাগলের কদর বেশি মনসা পূজা ঘিরে জমজমাট হাট, দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতারা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Thursday, 13 August, 2026, 5:35 PM

রাইখালী ছাগলের হাটে পাহাড়ি ছাগলের কদর বেশি মনসা পূজা ঘিরে জমজমাট হাট, দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতারা

রাইখালী ছাগলের হাটে পাহাড়ি ছাগলের কদর বেশি মনসা পূজা ঘিরে জমজমাট হাট, দূর-দূরান্ত থেকে আসছেন ক্রেতারা

আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় ছাগল কেনাবেচা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। 

বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এ হাটে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাইখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততা।হাটে ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। 

তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পাহাড়ি ছাগল।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃদুল শীল, মেঘনাথ বণিক ও পিযুষ মল্লিক, চন্দ্রঘোনা নাথপাড়ার শিমুল নাথ, দোভাষী বাজারের ব্যবসায়ী দিজান্ত ধর ও নয়ন চন্দ এবং মদুনাঘাট এলাকার পলাশ দাশ বলেন, রাইখালী বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় এখানে অনেক সময় দামও তুলনামূলক কম থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে ছাগলের দাম বেশি বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে ছাগল বিক্রি করতে আসা রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার নুরুল আলম, কাপ্তাইয়ের কেপিএম এলাকার মো. নজরুল ইসলাম, রাইখালীর রহমত উল্লাহ, রাজস্থলীর মংচাপ্রু মারমা, ডংনালার আব্দুল মতিন ও পূর্ব কোদালার মো. আলমগীর বলেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে চাহিদার তুলনায় দাম কম পাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভ হচ্ছে না।রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, ‘পূজাকে কেন্দ্র করে বাজার বেশ জমজমাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তবে তুলনামূলকভাবে দাম কম থাকায় ক্রেতারা এই বাজারে বেশি আসছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status