|
যে কারণে বাংলাদেশে মুক্তি পায়নি ‘অ্যানিমেল’
|
![]() যে কারণে বাংলাদেশে মুক্তি পায়নি ‘অ্যানিমেল’ ভারতে সিনেমাটি মুক্তি পেলেও, বাংলাদেশে পায়নি। খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটি এখন সেন্সরে জমা পড়েনি। সেন্সরবোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছবিটি হাতে (সেন্সরে) পাইনি। দেশে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির পর বিভিন্ন কাগজপত্রের কিছু বিষয় থাকে। তারা হয়ত এখনও সেটি প্রস্তুত করতে পারেনি। সেন্সরে ছবি জমা পড়ার পর বোর্ডের সদস্যরা সেটি দেখবে তারপর ছাড়পত্র প্রদান করবে। এরপরই মুক্তি। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’ এদিকে সিনেমাটির বাংলাদেশি আমদানিকারক অনন্য মামুন এক ফেসবুক লাইভে বলেন, ‘সিনেমাটি (অ্যানিমেল) বাংলাদেশে মুক্তি দিতে আইনগত কোনো জটিলতা নেই। সিনেমাটি বাংলাদেশে আসতেছে এটা শতভাগ নিশ্চিত। আমাদের কিছু শিপমেন্টের জটিলতার কারণে আজ মুক্তি পায়নি। হয়তো রোববার-সোমবারের দিকে সেন্সর হয়ে যাবে।’ তিনি জানান, যেদিন সিনেমাটির সেন্সর হবে, সেদিনই আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে মুক্তির প্রথম দিনেই ঝড় তুলেছে ‘অ্যানিমেল’। ভেঙে দিয়েছে শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড। এক দিনেই আয় করেছে ৬৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৪৯ লাখ টাকা। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এর গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
