ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 May, 2026, 10:48 AM

আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স

আবার ফিরছে ‘মানি হাইস্ট’, নতুন প্রজেক্টের ঘোষণা দিল নেটফ্লিক্স

বিশ্বজুড়ে আলোড়ন তোলা স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) আবারও পর্দায় ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানি হাইস্টের নতুন এনাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তবে নতুন প্রজেক্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি আরেকটি স্পিন-অফ—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সিরিজে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা অভিনেতা আলভারো মোর্তে সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে এই প্রত্যাবর্তনের খবর জানান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, ‘বেলা চাও এখনও বাজছে। মানি হাইস্ট-এর দুনিয়া চলতেই থাকবে।’

এদিকে আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২, যা এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় স্পিন-অফ সিরিজ।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজের স্রষ্টা অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে চার পর্বের একটি মিনি-সিরিজ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যেতে পারে কর্নেল তামায়োকে, যিনি মূল সিরিজে অভিনয় করেছিলেন ফার্নান্দো কায়ো।

তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি কর্নেল তামায়োর গল্প নিয়ে, নাকি প্রফেসরের দলের নতুন কোনো অভিযানের ইঙ্গিত—তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। এক সময় স্পেনে বাতিলের মুখে পড়া ‘মানি হাইস্ট’ নেটফ্লিক্সে যুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে পপ-কালচার আইকনে পরিণত হয়। এরপর মুক্তি পেয়েছে স্পিন-অফ ‘বার্লিন’, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেম।

মানি হাইস্টের লাল জাম্পসুট ও ডালি মাস্ক আবারও পর্দায় দেখার অপেক্ষায় এখন বিশ্বের কোটি কোটি দর্শক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status