|
লাইফ সাপোর্টে থাকা কারিনা এখন কেমন আছেন?
নতুন সময় ডেস্ক
|
![]() লাইফ সাপোর্টে থাকা কারিনা এখন কেমন আছেন? কায়সার হামিদের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মেয়ের ভিসা যাতে দ্রুত হয়, তাই সেখানে গেছেন তিনি। সেখান থেকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, তাই এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুরোধ জানাব, তিনি যেন বিষয়টি দেখেন। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দ্রুত ওকে বিদেশে নিতে চাচ্ছি।’ কারিনার সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তাঁর রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’ এর আগে গতকাল শনিবার কায়সার হামিদ জানিয়েছিলেন, কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তাঁর শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
