ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শান্তি ও সম্প্রীতির বার্তায় দীঘিনালায় নন্দপাল ভান্তের জন্মজয়ন্তী
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Sunday, 10 May, 2026, 12:00 PM

শান্তি ও সম্প্রীতির বার্তায় দীঘিনালায় নন্দপাল ভান্তের জন্মজয়ন্তী

শান্তি ও সম্প্রীতির বার্তায় দীঘিনালায় নন্দপাল ভান্তের জন্মজয়ন্তী

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ভক্ত-অনুসারীদের উপস্থিতিতে দীঘিনালা বন বিহার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৯ মে) শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম দিনে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেলে দীঘিনালা বন বিহার থেকে বের হওয়া শোভাযাত্রাটি বাবুছড়া সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে নন্দপাল ভান্তের উপস্থিতিতে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

রবিবার (১০ মে) সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দপাল মহাস্থবির ভান্তে। এরপর ভিক্ষু সংঘকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও মহাসংঘ দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এতে বিভিন্ন বন বিহার থেকে আগত ৮৯ জন বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করেন।

ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, নন্দপাল মহাস্থবির ভান্তে দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্ম প্রচার, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তাঁর আদর্শ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status