ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিজয়ের শপথে হাজির তৃষা, দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 May, 2026, 7:11 PM

বিজয়ের শপথে হাজির তৃষা, দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা

বিজয়ের শপথে হাজির তৃষা, দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। সকালে এই শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দুই তারকার প্রেম নিয়ে চলতি বছরের শুরু থেকেই নানা জল্পনা চলছে। এর মধ্যে আজকের শপথে হাজির হয়ে সেই গুঞ্জনের পালে যেন হাওয়া দিলেন অভিনেত্রী।

বিশেষ এই দিনের জন্য সি-ফোম নীল ও সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছিলেন তৃষা। সঙ্গে ছিল ক্রিম রঙের ব্লাউজ। খোঁপায় সাদা গাজরা, লাল রুবি পাথরের গয়না আর হালকা মেকআপে তাঁকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজে। আইলাইনার, কাজল ও ছোট্ট টিপে তাঁর উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানে ঢোকার সময় এক সংবাদকর্মী তাঁকে বলেন, ‘আজ তামিলনাড়ুর জন্য বড়দিন।’ জবাবে হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি।’ শপথ অনুষ্ঠানে তৃষার সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণান।  যদিও এরপর আর কোনো প্রশ্নের উত্তর দেননি তাঁরা।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনে নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহুদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে কখনোই কেউ প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করেননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন আরও জোরালো হয়, যখন খবর ছড়ায় যে বিজয়ের স্ত্রী সংগীতা নাকি বিচ্ছেদের আবেদন করেছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগও ছিল। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status