ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ধামরাইয়ে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির বিরোধে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 May, 2026, 7:19 PM

ধামরাইয়ে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির বিরোধে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে মাদক ব্যবসার টাকার ভাগাভাগির বিরোধে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য মতে, মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ধামরাি উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ্ব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও ছিনতাইসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (৩১) এবং একই এলাকার শাহজাহানের ছেলে শাহিনের সঙ্গে ফিরোজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তির সঙ্গে ফিরোজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে সাভারের একটি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “মাদক ব্যবসা নিয়ে ফিরোজের সঙ্গে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফেরে। শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status