|
কুড়িগ্রামে তাবলীগ জামাতের ৩ দিনের ইজতেমা সমাপ্ত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে তাবলীগ জামাতের ৩ দিনের ইজতেমা সমাপ্ত কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা মুন্সিপাড়া এলাকায় হযরত আলী (রাঃ) মদিনাতুল উলুম নূরানী হাফেজী ও কওমী মাদ্রাসা মাঠে তাবলীগ জামাতের এই ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমা মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সদর থানার পুলিশী টিম এবং ইজতেমা কমিটির নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করে। এছাড়া ইজতেমায় মাওলানা মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম ২৬ জন বিদেশি নাগরিক এবং স্থানীয় মুছল্লিদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইজতেমায় লক্ষাধিক তাবলীগ জামাতের মুছল্লি সমবেত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
