ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে নাটক ‘অ্যানিমাল ফার্ম’ মঞ্চস্থ
ফুয়াদ মুন্না,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:17 AM

নজরুল বিশ্ববিদ্যালয়ে জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে  নাটক ‘অ্যানিমাল ফার্ম’ মঞ্চস্থ

নজরুল বিশ্ববিদ্যালয়ে জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে নাটক ‘অ্যানিমাল ফার্ম’ মঞ্চস্থ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে  বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে নাটক ‘অ্যানিমাল ফার্ম’। নাটক টি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগ। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদারের পরিকল্পনা ও নির্দেশনায় গত ২৯ ও  ৩০ নভেম্বর  বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে নাটকটি দুই দিন ব্যাপি  মঞ্চস্থ হয়। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কোর্সের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়েছে । নাটকের বিভিন্ন চরিত্রে ৩০ জন শিল্পী এবং ৬০ জন কলাকুশলী যুক্ত ছিলেন।  এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কয়েকজন শিশুশিল্পী। নির্দেশক মাজহারুল হোসেন তোকদার জানান  ‘দীর্ঘ চেষ্টা ও পরিশ্রমের ফল অ্যানিমাল ফার্ম। ছাত্র-ছাত্রীদের আপ্রাণ চেষ্টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। অনেক সময় ব্যয় করেছি নাটকটি মঞ্চায়নে। অবশেষে দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এটি খুবই স্বস্তির বিষয়।’

অ্যানিমাল ফার্ম উপন্যাসটিতে মূলত তৎকালীন রাশিয়ান সমাজের বিদ্রোহ-বিক্ষোভের চেহারাকে দেখানো হয়েছে, যেখানে অ্যানিমাল ফার্ম একটি রূপক বিশেষ। কীভাবে লোকেরা নিজের স্বাধীনতা ও অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছিল জর্জ অরওয়েল সেটিই তুলে ধরেছেন। নাটক টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ ও উদ্দীপনা ছিল। দর্শক  শিক্ষার্থীরা জানান " উপন্যাস তাদের আগে পড়া থাকলেও নাটক টি মঞ্চায়ন এর ফলে তারা অনেক অভিভূত হয়েছে এবং তারা আরো দাবী করেছেন যে এরকম উদ্যোগ  আরো গ্রহন করার মাধ্যমে যেন সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status