ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
করিমগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের প্রধান গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:21 AM

করিমগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের প্রধান গ্রেফতার

করিমগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের প্রধান গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জে একাধিক ওয়ারেণ্টভূক্ত আন্ত:জেলা চোর চক্রের প্রধান গ্রেফতার। 

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে করিমগঞ্জ থানাধীন শিমুলতলা এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের প্রধান ও একাধিক ওয়ারেণ্টভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি করিমগঞ্জ থানার খুদিরজঙ্গল গ্রামের স্বপন ওরফে জামাল ওরফে জামানের পুত্র  মেহেদি হাসান অমিত (৩৫)।

আসামীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ০৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল এছাড়াও তার বিরুদ্ধে কিশোরগঞ্জ, ময়মনসিংহ,গাজীপুর মেট্রো ও সিলেট মেট্রোসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে ।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার এএসআই মো: আলমগীর কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানাধীন শিমুলতলা এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের প্রধান ও একাধিক ওয়ারেণ্টভূক্ত আসামি মেহেদি হাসান অমিত (৩৫) কে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করেন।

 আগামীকাল (৩ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status