|
কুড়িগ্রামে নবম দফা অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে নবম দফা অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা গতকাল শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম পুরাতন শহরের জাহাজঘর মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা বের করা হয়। মিছিলটি বারাবরের মতোই শহরের দাদামোড় হয়ে জিয়া বাজারের সড়ক প্রদক্ষিণ করে।সড়ক প্রদক্ষিন শেষে দলীয় নেতাকর্মী স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ এনআর প্লাজা মার্কেট চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব ও অন্যান্য নেতৃবৃন্দ। কুড়িগ্রাম জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, আমরা জানি প্রত্যেকেরই মৃত্যু হবে কিন্তু কোথায় কিভাবে হবে তা আমাদের জানা নেই।মৃত্যু যদি হয় হবে,তবুও আমরা আমাদের জীবনের বিনিময়ে বর্তমান সরকারের দমন পীড়ন এবং একতরফা নির্বাচন প্রতিহত করবো। এসময় তিনি তফশীল বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি জানান।পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা, মাজেদুল ইসলাম তারা, মাসুদ রানা মাসুদ,আজিজুল হক, শাহিন শেখ রঞ্জু, শফিকুল ইসলাম প্রমূখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
