ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুয়াদ মুন্না,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:14 AM
সর্বশেষ আপডেট: Sunday, 3 December, 2023, 12:15 AM

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর রোজ শনিবার প্রথম আলো বন্ধুসভা একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালাটির বিষয়বস্তু ছিল মানসিক স্বাস্থ্য সুরক্ষা। বিভিন্ন অতিথি ও শিক্ষার্থীদের সহযোগীতায় কর্মশালাটি সফল ভাবে সম্পন্ন হয়েছ। 


প্রথম আলো বন্ধুসভা জাককানইবি শাখা মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালাটি আয়োজন করেছে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। এখানে সহযোগী হিসেবে ছিল প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাককানইবি শাখার সভাপতি মেহেদী হাসান পল্লব। এছাড়া পরিচিতি পর্ব ও প্রত্যাশা যাচাই করেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক  তকিব হাসান।

সেমিনারে মানসিক স্বাস্থ্য ও এর সুরক্ষা নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: সজিব আবেদীন। তিনি শিক্ষার্থীদের মানসিক রোগ কি, এর প্রতিকার এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সেমিনারে মানসিক চাপ কি ও মনের যত্নে আসক্তি মুক্তি  নিয়ে বক্তব্য রাখেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সিটি হাসপাতাল লিমিটেড এর সাইকোথেরাপিস্ট কনসালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা৷ তিনি শিক্ষার্থীদের মনের যত্নে পরিবার ও স্বজনের ভুমিকা নিয়ে আলোচনা করেন৷ 

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট এবং দুপুরের খাবার সরবারাহ করা হয়। প্রথম আলো বন্ধুসভা  দেশের সব বিশ্ববিদ্যালয়েই এই সেমিনারের আয়োজন করছে।তারই পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  সেমিনার টি আয়োজিত হয়েছে। সেমিনারটি সম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা  মানসিক রোগ ও আসক্তি মুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছে। আয়োজনটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্র‍থম আলো বন্ধুসভা জাককানইবি শাখাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে।

ফুয়াদ মুন্না নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status