|
নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি'র ইন্তেকাল
রিফাত,নাগরপুর
|
![]() নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি'র ইন্তেকাল মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব, নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। তিনি এক স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
