ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ভারত থেকে আমদানি হলো ৭৪ মে: টন আলু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:03 AM

ভারত থেকে আমদানি হলো ৭৪ মে: টন আলু

ভারত থেকে আমদানি হলো ৭৪ মে: টন আলু

দেশের বাজারে আলুর দাম লাগাম টান‌তে বেনা‌পোল স্থল বন্দর দি‌য়ে আলু আমদা‌নি শুরু হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ভার‌তের আলু রফতা‌নিকারক প্রতিষ্ঠান পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস এর কাছ থে‌কে বাংলা‌দে‌শের আলু আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজের কা‌ছে আলুর  চালান‌টি আ‌সে। 

এ চালা‌নে তি‌ন‌টি ট্রা‌কে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এক হাজার ৪৮০ বস্তায় ৭৪.০১ মেট্রিক টন আলু  বেনাপোল বন্দরে প্রবেশ করে।  

শুক্রবার বাংলা‌দে‌শে সরকারি ছুটির দিন থাকায় শনিবার (২ ডিসেম্বর) আলুর চালানটি ছাড়ের কাজ সম্পন্ন হবে ব‌লে জানা গে‌ছে।

এর আ‌গে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়ার পর ৭৭টি আবেদনের বিপরীতে সরকার ১২ আমদানিকারককে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয়। 
আলু আমদা‌নির চালানগু‌লো বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হবে। 

কাস্টমস সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। সে হিসাবে মেট্রিক টন প্রতি আলুর ডিউটি দিতে হচ্ছে ৬৬৮৯.৫০ টাকা। তথ‌্য মোতা‌বেক প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলুতে আমদানি কারকের খরচ পড়েছে প্রায় ২৯ টাকা। ফলে বাজারে ৩০-৩২ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে করে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার রাতে ৭৪ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করেছে। শুক্রবার ছুটি থাকার কারণে আজ আলুর চালানটি খালাস হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status