ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:05 AM

শ্রীবরদীতে মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু

শ্রীবরদীতে মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। নিহতরা হচ্ছেন- শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।

আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, আজ শনিবার সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status