|
চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করল নৌ পুলিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করল নৌ পুলিশ নৌ পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে বরশালগামী এম খান-৭ লঞ্চ থেকে সুমন শিকদার (৩০) নামে এক যাত্রী নদীতে লাফ দেন। সে মানসিক সমস্যায় ভুগছিল। পরিবারের সদস্যদের সাথে লঞ্চে রওনা হয়। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি মেঘনা নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পঙ্কজ কুমার দেবশর্মার নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে রাতভর উদ্ধার অভিযান চালায়। টানা খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে স্থানীয়দের সহায়তায় হাইমচর এর নীলকমল ইউনিয়নের মাঝির বাজার চর এলাকার নদীর তীর থেকে সুমন শিকদারকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়। দ্রুত মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ায় নৌ পুলিশের প্রশংসা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
