|
দেলদুয়ারের গজিয়া বাড়ী এলাকায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাসেল সিকদার, দেলদুয়ার
|
![]() দেলদুয়ারের গজিয়া বাড়ী এলাকায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
