ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 11 May, 2026, 5:58 PM

গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২

গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেড (Panorama Apparels Limited) কারখানায় অগ্নিকাণ্ডের আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০-১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে কারখানার একটি বৈদ্যুতিক পাখা থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ (স্পার্ক) সৃষ্টি হয়। এতে কারখানায় স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২

গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২

প্রত্যক্ষদর্শী শ্রমিক হাসনা, সুমি ও মমতা জানান: "অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে সবাই জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। কারখানার বিভিন্ন ফ্লোর থেকে একসঙ্গে কয়েক হাজার শ্রমিক নিচে নামতে গেলে সিঁড়িতে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি সৃষ্টি হয়। এতে অনেকে পড়ে গিয়ে আঘাত পান।"

আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ১০-১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ জানান, বৈদ্যুতিক পাখা থেকে ধোঁয়া বের হওয়ায় এই আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

একটি বৈদ্যুতিক পাখা থেকে সৃষ্ট ধোঁয়ায় বড় অগ্নিকাণ্ডের আশঙ্কায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ বর্তমানে কারখানার বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status