|
চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা
|
![]() চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত জেলা প্রশাসক বলেন, এ বছর চুয়াডাঙ্গার আম সংগ্রহের সময়কাল নির্ধারণ করা হয়েছে। এই সময়কাল অনুসারে আঁটি, গুটি আম, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ ১৩ মে থেকে সংগ্রহ শুরু করা হবে। হিমসাগর আম ২০ মে থেকে সংগ্রহ শুরু করা হবে। ল্যাংড়া ২৫ মে থেকে, আম্রপালি ৫ জুন এবং ফজলি ১৫ জুন, হাড়িভাঙ্গা ২০ জুন, আশ্বিনা ও ৩০ জুন, কাটিমন ৫ জুলাই, গৌড়মতি ৩১ জুলাই। তিনি আরও বলেন, এই সময়সূচি অনুসারে অবশ্যই আম সংগ্রহ করতে হবে। এই সময়সূচির আগে বাণিজ্যিকভাবে যদি আম সংগ্রহ করা হয়, তাহলে আইনগতভাবে আমরা কঠোর ব্যবস্থা নেব। নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আম পাকানোর জন্য কোনোপ্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আম পাকানো ও সংরক্ষণও করতে হবে, অথবা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হবে। অবৈধ উপায়ে আম সংরক্ষণ করলে ভোক্তা অধিকার থেকে আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব। এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জেলা কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান, আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলার বিভিন্ন আম বাগানের মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকেরা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
