ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেলদুয়ারে অজ্ঞাত নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত ছানোয়ার
রাসেল সিকদার, দেলদুয়ার
প্রকাশ: Monday, 11 May, 2026, 11:24 AM

দেলদুয়ারে অজ্ঞাত নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত ছানোয়ার

দেলদুয়ারে অজ্ঞাত নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত ছানোয়ার

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত এক নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ছানোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছানোয়ারের পিতার নাম হযরত আলী। তার বাড়ি নাগরপুর উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দেলদুয়ার উপজেলার একটি এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছানোয়ার হোসেনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এলেও দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status