ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী
বাবুল আহমেদ, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 11 May, 2026, 11:04 AM

ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী

ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আলহাজ্ব কাজী গোলাম হোসেন সড়কে ব্রিজ থাকলেও রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ৩৪ কোটি টাকা ব্যয়ে ৪ বছর আগে সেতু নির্মাণ কাজ শেষ হলে সংযোগ সড়ক না থাকায় এখনো যানবহন চলাচল শুরু হয়নি। সংশ্লিষ্টরা    বলছেন, সড়কটি চালু হলে  মানিকগঞ্জ থেকে যমুনা সেতুর দূরত্ব অনেক কমে যাবে। এতে একদিকে যেমন উপকৃত হবে মানিকগঞ্জবাসী, অপরদিকে  জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। 
 
 জানাগেছে, মানিকগঞ্জ জেলার সাথে যমুনা সেতুর দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় কালিগঙ্গা নদীর উপর নির্মিত নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ওই ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয় ৩৪ কোটি টাকা। ২০২২ সালে আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোডের ২৮৫০ মিটার চেইনএজে ৩৬৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ সমাপ্ত করা হয়। কিন্তু রহস্যজনক কারণে সেতুর দুপাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ এখনো শুরু করা হয়নি। 
 
সিংজুরী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মো. আক্তার হোসেন মন্ডল বলেন, ব্রিজ নির্মাণের চার বছর পেরিয়ে গেলও এপ্রোচ সড়ক না থাকায়  এলাকাবাী চরম দুর্ভোগ পোহাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারছে না। বিষয়টি নিয়ে অত্র এলাকার গ্রামের মানুষ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে। তারপরও কাজের কাজ কিছুই হয়নি। তিনি জনদুর্ভোগ লাঘবে অতি সত্বর অ্যাপ্রচ সড়ক নির্মাণের প্রয়োজনের ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্লা বলেন, আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোড মানিকগঞ্জ জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ উন্নয়নের রোড, অর্থাৎ মানিকগঞ্জ জেলা থেকে যমুনা সেতু কানেক্টিং রোডের দূরত্ব হবে মাত্র ৯০ কিলোমিটার। এই সড়কের নির্মাণ কাজ শেষ হলে    দেশের সকল মানুষ উপকার পাবে, ঘিওর উপজেলা থেকে মানিকগঞ্জ সদর থানার দূরত্ব হবে মাত্র ১১ কিলোমিটার এবং মানিকগঞ্জ থেকে দৌলতপুর উপজেলার দূরত্ব হবে মাত্র ১৬ কিলোমিটার।

এ বিষয়ে ৯০'র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কাজী রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জ আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোড হয়ে যমুনা সেতুর দূরত্ব হবে প্রায় ৯০ কিলোমিটার। যেমন: ঢাকা থেকে সিংঙ্গাইর হয়ে মানিকগঞ্জের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। মানিকগঞ্জ জেলা থেকে আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোড এর ভিতর দিয়ে দৌলতপুর উপজেলার দূরত্ব মাত্র ১৬ কিলিং এবং দৌলতপুর উপজেলা থেকে যমুনা সেতুর দূরত্ব ৩৫ কিলোমিটার। এই মোট দূরত্ব ঢাকা থেকে সিংঙ্গাইর হয়ে আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোড এর ভিতর দিয়ে যমুনা সেতুর দূরত্ব ৯১ কিলোমিটার।

পাশাপাশি ঢাকা থেকে টাঙ্গাইল জেলা হয়ে যমুনা সেতুর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। তাই  মানিকগঞ্জের আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোড টি চালু হলে সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক উপকৃত হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান জানান, ওই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু করার লক্ষ্যে প্রায় ৬'শ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এপ্রোচ সড়ককি নদীর তীরবর্তী হওয়া ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করা হবে। এরপর কার্পেটিং করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে বালু ভরাট করার নির্দেশ দিয়েছি। এবিষয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির নতুন সময়কে বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিষয়টি গুরুত্ব সহকারে  বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি  সংশ্লিষ্ট প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারকে বলে দিয়েছি। যাতে অতি দ্রুত এপ্রোচ সড়কটি নির্মাণ করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status