|
সংস্কারকাজে ব্যাহত চিকিৎসাসেবা, চরম ভোগান্তিতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সংস্কারকাজে ব্যাহত চিকিৎসাসেবা, চরম ভোগান্তিতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সংস্কারকাজের কারণে বিভিন্ন কক্ষ স্থানান্তর করা হয়েছে। কোথায় কোন বিভাগ চলছে তা বুঝতে না পেরে রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে ঘুরতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও শিশু রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকা, ধুলাবালি ও শব্দদূষণের কারণে হাসপাতালের পরিবেশও নষ্ট হচ্ছে। অনেক রোগী নির্ধারিত সময়েও চিকিৎসক ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। স্থানীয় সচেতন মহল বলছেন, হাসপাতালের উন্নয়ন ও সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না করে পর্যায়ক্রমে কাজ পরিচালনা করা উচিত ছিল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি অর্থায়নে সংস্কারকাজ চলছে। সাময়িক কিছু অসুবিধা হলেও কাজ শেষ হলে রোগীরা আরও উন্নত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন। উপজেলার সাধারণ মানুষ দ্রুত সংস্কারকাজ শেষ করে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
