ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চমেক হৃদরোগ বিভাগে উন্নত সুরক্ষা
আন্তর্জাতিক মানের ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড উপহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 May, 2026, 1:21 PM

আন্তর্জাতিক মানের ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড উপহার

আন্তর্জাতিক মানের ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড উপহার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসকদের রেডিয়েশন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড (আরপিএস) প্রদান করেছে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট।

গতকাল রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর হৃদরোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. নুরুদ্দীন তারেক, ডা. ইব্রাহীম চৌধুরী, ডা. আনিসুল আওয়াল, ডা. ইফতেখার লিটন, ডা. সায়েফ উদ্দীন সোহাগ, ডা. আজিজুর রহমান মজুমদারসহ বিভাগের অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

ট্রাস্টের পক্ষ থেকে এবং কডর্নের চট্টগ্রাম ডিস্ট্রিবিউটর  ফ্রেশ-ফিউশন হেলথকেয়ার  এর প্রতিনিধি মুন্না আহমেদ, মঈনুল হক আকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিল্ডগুলো হস্তান্তর করেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সায়েফ উদ্দীন সোহাগ বলেন,

আন্তর্জাতিক মানের ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড উপহার

আন্তর্জাতিক মানের ৬টি অত্যাধুনিক রেডিয়েশন প্রটেকশন শিল্ড উপহার

“ক্যাথল্যাবে কর্মরত চিকিৎসকদের প্রতিদিনই দীর্ঘ সময় রেডিয়েশনের মধ্যে কাজ করতে হয়। রোগীদের জীবন বাঁচাতে গিয়ে চিকিৎসকরাও নীরবে স্বাস্থ্যঝুঁকির মুখে থাকেন। এই বাস্তবতায় সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের দেওয়া রেডিয়েশন প্রটেকশন শিল্ড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সহায়তা। এটি শুধু একটি সরঞ্জাম নয়, চিকিৎসকদের নিরাপত্তা ও মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।”

তিনি আরও বলেন,

“নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে চিকিৎসকরাও আরও আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘ সময় রোগীদের সেবা দিতে পারবেন। আমরা আশা করি, ভবিষ্যতেও চিকিৎসকদের সুরক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

ফ্রেশ-ফিউশন হেলথকেয়ার কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন এসব শিল্ড চিকিৎসকদের রেডিয়েশন এক্সপোজার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম এবং ক্যাথল্যাবে দীর্ঘসময় কাজের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে।

স্বাস্থ্যসেবায় মানবিক সহায়তা ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট-এর এই উদ্যোগ চট্টগ্রামের স্বাস্থ্যখাতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত হলে রোগীসেবার মানও আরও উন্নত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status