|
রংপুরের ৩ টি আসনে ১৯ প্রার্থী মনোনয়ন বৈধ
আব্দুর রহমান রাসেল, রংপুর
|
![]() রংপুরের ৩ টি আসনে ১৯ প্রার্থী মনোনয়ন বৈধ আজ শনিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের যাছাই-বাছাই শেষে বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা (মহাসচিব) ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এখানে এবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর-১ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের রেজাউল করিম, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, তৃণমূল বিএনপির বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত শ্যামলী রায়, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম, আওয়ামী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী। এই আসনে মনোনয়ন স্থগিত হওয়া দুইজন হলেন- বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী সবুজ মিয়া ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ। মামলা নিষ্পত্তির কাগজপত্র না দেওয়ায় স্থগিত হয়েছে সবুজ মিয়া ও বখতিয়ার আহমেদের। সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
