|
গাজীপুরে প্যানাসিয়া ক্লোদিংসে রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ৩০ শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে প্যানাসিয়া ক্লোদিংসে রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ৩০ শ্রমিক অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শ্রমিকদের অধিকাংশই শ্বাসকষ্ট, দুর্বলতা ও অস্বাভাবিক শারীরিক সমস্যায় ভুগছেন। অনেকেই ঠিকভাবে কথা বলতে পারছেন না বলেও জানা গেছে। স্থানীয় সূত্র ও সহকর্মীরা জানান, সকালে কারখানায় কাজ চলাকালে হঠাৎ করেই কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অনেকে একই ধরনের উপসর্গে আক্রান্ত হলে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সহকর্মীরা অসুস্থদের উদ্ধার করে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শ্রমিকদের অভিযোগ, কারখানার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা রয়েছে। তবে ঠিক কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কারখানার কর্মপরিবেশ পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ মুঠোফোনে বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি সরেজমিনে ক্ষতিয়ে দেখছেন। কারন উদঘাটন শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
